ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের আবেগঘন বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে।

ভোটগ্রহণ শুরুর আগেই ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন। 

তিনি শিক্ষার্থী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে তাকে ছেড়ে না যাওয়া এবং শুভেচ্ছা ও দোয়ায় রাখার জন্য।

তিনি ফেসবুকে লেখেন, “জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের মুখে দাঁড়িয়ে বলছি, আমাদের ছেড়ে যাবেন না যেভাবে ছেড়ে যাইনি। প্রিয় বাংলাদেশ, আমাদের দু’আতে রাখুন।”