নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের আন্দোলন রাজধানী কাঠমান্ডু থেকে ছড়িয়ে পড়েছে দেশেটি বিভিন্ন স্থানে।
দেশজুড়ে কারফিউ জারি করেছে প্রশাসন। এর মধ্যে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাস্তায় নামতে শুরু করেছেন নেপালের তরুণরা। খবর দ্য কাঠমান্ডু পোস্ট
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল থেকেই রাজধানী কাঠমান্ডুর নতুন বানেশ্বরে পার্লামেন্ট ভবনের সামনে তরুণরা জড়ো হতে শুরু করেছেন। তাদের হাতে কোনো ব্যানার বা প্ল্যাকার্ড নেই।
এতে অংশ নেওয়া বিক্ষোভকারী বলেন, গতকালের ঘটনাই সরকারের ব্যর্থতা প্রমাণ করেছে। তাই আমি তরুণদের পাশে দাঁড়াতে এসেছি।
এর আগে সোমবার দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে ‘জেনারেশন জি’-এর বিক্ষোভে ১৯ জন নিহত হন। এ ঘটনায় সরকার যে দমননীতি অনুসরণ করেছে, তার তীব্র সমালোচনা করেছে ক্ষমতাসীন ও বিরোধী দলীয় নেতারা।
সোমবার প্রতিবাদের ঝড়ে নেপালের বিভিন্ন জায়গায় তরুণরা রাস্তায় নামলেও পরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের সঙ্গে যোগ দেয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক কথা বাধ্য হয়ে প্রশাসন কারফিউ জারি করে।