সখীপুরে ইউপি চেয়ারম্যান আনসার আলী গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার আলী আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সখীপুর থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে সদর থানায় পাঠানো হয়েছে। 

তবে অপর একটি মামলায় আনসার আলী আসিফ জামিনে রয়েছেন বলেও জানান ওসি।