ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষায় শিক্ষার্থী ও প্রার্থীরা। এবারের নির্বাচনের ফলাফলগুলোর মধ্যে ৮টি কেন্দ্র থেকে হল সংসদের ফলাফল ও সিনেট ভবনের সামনে থেকে ডাকসুর আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই ঘোষণা জানানো হয়েছে।
ভোট গ্রহণ শেষে ৯ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো ফল ঘোষণা করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিনেট ভবনে জায়গা সংকুলান না হওয়ায় ভবনের সামনে থেকে ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মধ্যরাতে সিনেট ভবনের সামনে হাজার হাজার শিক্ষার্থী ফলাফলের জন্য অপেক্ষা করছে। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।
আরও বিস্তারিত ভিডিওতে...