ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বড় ব্যবধানে জয়ী ইসলামী ছাত্র শিবির সমর্থিত সাদিক-ফরহাদ-মহিউদ্দিন প্যানেল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৮টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রের ১৮টি হলের ফলাফল জানা গেছে। এতে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ৬৫৮৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদুল ইসলাম পেয়েছেন ৪০৯০ ভোট। এ ছাড়া উমামা ২৮০৪ এবং শামীম হোসেন ২৯৭৯ ভোট পেয়েছেন।
বুধবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ঘোষিত ৭টি ভোটকেন্দ্রের ১৮টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন সাদিক কায়েম ও এস এম ফরহাদ।
ডাকসু নির্বাচনে মোট আটটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এসব ভোটকেন্দ্রে মোট ১৮টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন।
ভোটকেন্দ্রগুলো হলো কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র্র, টিএসসি, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র, ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র।
রাত পৌনে ২টা থেকে কেন্দ্রগুলো থেকে হল সংসদের ফলাফল ও কেন্দ্রীয় ডাকসুর পৃথক ফল ঘোষণা শুরু হয়।
ঘোষণা অনুযায়ী কার্জন হল ভোটকেন্দ্রে ফজলুল হক হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১; উমামা ফাতেমা ১৫৩; শামীম হোসেন ১৪১; আবদুল কাদের ৪৭ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে এস এম ফরহাদ হোসেন ৫৮৯; আবু বাকের মজুমদার ৩৪১, তানভির বারী হামিম ২২৮ ও মেঘ মল্লার বসু ৯৯ ভোট পেয়েছেন।
অমর একুশে হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১; উমামা ফাতেমা ৯০; শামীম হোসেন ১১১; আবদুল কাদের ৩৬ ও বিন ইয়ামিন মোল্লা ১ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে এসএম ফরহাদ ৪৬৬; তানভির বারী হামিম ১৮০, আবু বাকের মজুমদার ১৪৭ ও মেঘ মল্লার বসু ৮৬ ভোট পেয়েছেন।
এছাড়া, সুফিয়া কামাল হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ১২৭০; আবিদুল ইসলাম ৪২৩; উমামা ফাতেমা ৫৪৭; আবদুল কাদের ৫৫ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে এসএম ফরহাদ ৯৬৪; মেঘ মল্লার বসু ৫০৭; আবু বাকের মজুমদার ২১৬, আরাফাত ৪২৮ ও তানভির বারী হামিম ৪০২ ভোট পেয়েছেন।
শহীদুল্লাহ হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৯৬৬, আবিদুল ইসলাম ১৯৯, উমামা ফাতেমা ১৪০, শামীম হোসেন ১৬১, আবদুল কাদের ৫৬ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে এসএম ফরহাদ ৭৭৩, মেঘ মল্লার বসু ১২৫, আবু বাকের মজুমদার ২৪১ ও তানভির বারী হামিম ২৪৯ ভোট পেয়েছেন।
শামসুন নাহার হলে ডাকসু ভিপি পদে শিবিরের আবু সাদিক কায়েম ১১১৪ ভোট পেয়েছেন। এ ছাড়া আবিদুল ইসলাম ৪৩৪; উমামা ফাতেমা ৪০৩; শামীম হোসেন ৪১২; আবদুল কাদের ৫৯ ও বিন ইয়ামিন মোল্লা ৪ ভোট পেয়েছেন। জিএস পদে এসএম ফরহাদ ৮১৪; মেঘ মল্লার বসু ৫১৭; আবু বাকের মজুমদার ১৩২ ও তানভীর বারী হামীম ৩১২ ভোট পেয়েছেন।
জগন্নাথ হলে ডাকসু ভিপি পদে আবিদুল ইসলাম ১২৭৬, সাদিক কায়েম ১০, আব্দুল কাদের ২১, শামীম হোসেন ১৭১, উমামা ফাতেমা ২৭৮ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৫, বাকের ২৭, আরাফাত ১৬৯, মেঘমল্লার বসু ১১৭০, হামীম ৩২৮ ভোট পেয়েছে। এজিএস পদে মহিউদ্দিন খান ৭, আশরেফা ১৪, মায়েদ ১১০৭, তাহমীদ ৬৪ ও জুবেল ২৪২ ভোট পেয়েছেন।
রোকেয়া হল থেকে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ১৪৭২, উমামা ৬১৪, আবিদুল, ৫৭৫, শামীম ৬৮৪ ভোট। জিএস পদে এসএম ফরহাদ ১১২০, আরাফাত ৬৬৪, হামীম ৪৪৭, বাকের ২৪১ ভোট। এজিএস পদে মায়েদ ৪৭৪, আশরেফা ৯৩, মহিউদ্দিন খান ১২২৪, জুবেল ২৪৯ এবং এ্যানি ২১১ ভোট।
শেখ ফজিলাতুননেছা মুজিব হলে ভিপি প্রার্থী সাদিক কায়েম ৭৪২ ভোট পেয়েছেন। এ ছাড়া আবিদুল ইসলাম ২২৭; উমামা ফাতেমা ২২৩; শামীম হোসেন ৩৩৭; আবদুল কাদের ৬৪ এবং বিন ইয়ামিন মোল্লা ১২ ভোট পেয়েছেন।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল থেকে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৮৯৬, আবিদুল ইসলাম ৩১৪, আব্দুল কাদের ৮৭, উমামা ফাতেমা ৯৬। জিএস পদে আরাফাত ২২০, ফরহাদ ৬৭০, হামিম ৪০৯, মেঘমল্লার বসু ১৪০, বাকের ৮৯। এজিএস পদে মহিউদ্দিন খান ৭০৪, মায়েদ ২৮৭, আশরেফা ৩২ ও তাহমিদ ১৮৩ ভোট।
এএফ রহমান হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৬০২ ভোট পেয়েছেন। আবিদুল ইসলাম ১৮৬; উমামা ফাতেমা ৭৯; আবদুল কাদের ৯১ ও শামীম হোসেন ১২২ ভোট পেয়েছেন। এই হলে ডাকসুর জিএস পদে এসএম ফরহাদ ৫৮৮ ভোট পেয়েছেন। এ ছাড়ার মেঘ মল্লার বসু ১৫৭ ; আবু বাকের মজুমদার ৫৪ ও তানভীর বারী হামীম ২৪৫ ভোট পেয়েছেন।
এসএম হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৩০৩ ভোট পেয়েছেন। এ ছাড়া আবিদুল ইসলাম ১১০; উমামা ফাতেমা ৩৪; আবদুল কাদের ২১; বিন ইয়ামিন মোল্লা ৬ ও শামীম হোসেন ৫০ ভোট পেয়েছেন। এই হলে ডাকসুর জিএস পদে এসএম ফরহাদ ২৩৭ ভোট পেয়েছেন। এ ছাড়া আরাফাত চৌধুরী ৬৬; মেঘ মল্লার বসু ৪১; তানভীর বারী হামীম ১২৪ ও আবু বাকের মজুমদার ১৮ ভোট পেয়েছেন।
কুয়েত মৈত্রী হলে ভিপি প্রার্থী সাদেক কায়েম ৬২৬ ভোট পেয়েছেন। আবিদুল ইসলাম পেয়েছেন ২১০ ভোট। এ ছাড়া উমামা ফাতেমা ২২৬; শামীম হোসেন ২৩৩; আবদুল কাদের ৪৭; বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন।
মুহসীন হলে ফলাফলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৬৩৩, আবিদুল ইসলাম ২৩১, কাদের ৭০, উমামা ৫৬, শামীম-১২৩ ভোট। জিএস পদে ফরহাদ ৫০১, মেঘমল্লার বসু ১০৬, হামীম ২৫৮ ভোট। এজিএস পদে মায়েদ ২০০, মহিউদ্দিন ৫২৭, জুবেল ৪০ ভোট।
জসিম উদ্দীন হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৬৪৭ ভোট পেয়েছেন। আবিদুল ইসলাম পেয়েছেন ১৮৭ ভোট। এ ছাড়া উমামা ৬২; আবদুল কাদের ৫৫; শামীম হোসেন ৯৪ এবং বিন ইয়ামিন মোল্লা ৪ ভোট পেয়েছেন। এই হলে ডাকসুর জিএস পদে এসএম ফরহাদ ৫৪০ ভোট পেয়েছেন। এ ছাড়া তানভীর বারী হামীম ২৫৫; মেঘ মল্লার বসু ৮১; আবু বাকের মজুমদার ৬৭ ভোট পেয়েছেন।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম ৬৭৪ ভোট পেয়েছেন। আবিদুল ইসলাম পেয়েছেন ২৪৮ ভোট। এ ছাড়া উমামা ফাতেমা ১৫১; আবদুল কাদের ৭০; শামীম হোসেন ১৩১ ভোট পেয়েছেন।
শেখ মুজিব হলে সাদিক ৮৪২, আবিদ ২৩৮, উমামা ৬৯ ভোট পেয়েছেন। জিএস পদে ফরহাদ ৬৮৩, হামীম ৩০৭ ও মেঘমল্লার বসু ১২৪ ভোট পেয়েছেন।
মাস্টারদা সূর্যসেন হলে আবিদ ২১০, সাদিক ৭৬৯, উমামা ৬৪ ভোট পেয়েছেন। আর জিএস পদে ফরহাদ ৫৬৮, হামীম ২৮৫ ও মেঘমল্লার বসু ১০৮ ভোট পেয়েছেন।
বিজয় একাত্তর হলে ভিপি পদে সাদিক ৯৯১, আবিদ ২৭৮, উমামা ১০৪ ভোট পেয়েছেন। আর জিএস পদে ফরহাদ ৭৭৯, হামীম ৪৪২ ভোট পেয়েছেন।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছাত্রসংসদ প্রতিনিধি নির্বাচনে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা।
এবার কেন্দ্রীয় ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এছাড়াও হল সংসদ গুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরও অনেকে। নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯ হাজা ৮৭৪ জন। কেন্দ্রগুলোতে গড়ে ভোট পড়েছে ৭৮ দশমিক ৩৩ শতাংশ।