সেপটিক ট্যাংকের ঝুঁকিবিষয়ক প্রশিক্ষণ

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গতকাল মঙ্গলবার গুলশান-২ এ শান্তা হোল্ডিংস কর্র্তৃক ১৬ তলা নির্মাণাধীন একটি ভবনে নির্মাণ শ্রমিকদের জন্য এ সংক্রান্ত একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ৭৫ জন নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম (এস), সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, পিএফএম; নির্মাণাধীন ভবনের চিফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার মেজর (অব.) হাফিজ আল আসাদ ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সকাল ১১ ঘটিকায় ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন উপস্থিত হলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান দেন ফায়ার সার্ভিস, ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। শান্তা হোল্ডিংসের পক্ষে বক্তব্য প্রদান করেন নির্মাণাধীন ভবনের চিফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার মেজর (অব.) হাফিজ আল আসাদ। এরপর প্রধান অতিথির বক্তব্য দেন মো. ছালেহ উদ্দিন। এরপর তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশিক্ষণ শুরু করেন। বিজ্ঞপ্তি