গাজীপুরে বিলুপ্ত প্রজাতির অজগর বার্মিজ পাইথন উদ্ধার

গাজীপুরে বিলুপ্ত প্রজাতির অজগর (বার্মিজ পাইথন) উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে  পিরুজালী ময়তাপাড়া থেকে বন্যপ্রাণী ডিভিশনের ভাওয়াল রেঞ্জের কর্মীরা সাপটি উদ্ধার করেন।

ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সদর উপজেলার মণিপুরে একটি বসতবাড়ির ভুষির ভিতর অজগর সাপ পাওয়া গেছে বলে খবর পাই পরে বন বিভাগের স্টাফদের পাঠিয়ে সাপটি উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

সাপটি লোকালয়ে কিভাবে আসলো জানতে চাইলে তিনি বলেন, মূলত এ ধরনের অজগর সাপ বনেই থাকে তবে খাদ্য অভাবে আসলো কিনা বিষয়টি গবেষণা করে বলা যাবে। তিনি আরও বলেন, গাজীপুর সাফারি পার্ক থেকে কোন অজগর সাপ হারিয়ে যায়নি।