জনপ্রিয় নাট্যদল প্রাচ্যনাটের আলোচিত নাটক ‘ব্যতিক্রম ও নিয়ম’। বার্টোল্ট ব্রেখটের এই নাটকটি বাংলায় অনুবাদ করেছেন শহীদুল মামুন। নাটকটির নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালাম। নাটকটি তিন দিনে চারটি প্রদর্শনীর আয়োজন করেছে প্রাচ্যনাট। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টার থিয়েটার হলে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে নাটকটির প্রদর্শনী। আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার যথাক্রমে বিকেল ৫টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটকটি মঞ্চস্থ হবে। এটি প্রাচ্যনাটের ৪৩তম প্রযোজনা।
নাটকটিতে অভিনয় করেছেন, সাখাওয়াত হোসেন রেজভী, আহম্মেদ সাকী, শতাব্দী ওয়াদুদ, শাহীন সাইদুর, ইয়াদ খোরশিদ ঈশান, রকি খান, মো. রফিকুল ইসলাম, অদ্রী জা আমিন, অনসূয়া চক্রবর্তী অপালা, পরশ লোদী, ফয়সাল কবির সাদি, তাসনুভা কবির আদিতা, ফুয়াদ বিন ইদ্রিস, শ্রাবণ শামীম, অদ্রী জা আমিন। মঞ্চ ও আলো পরিকল্পনায় মো. সাইফুল ইসলাম, সংগীতে নীল কামরুল, কোরিওগ্রাফিতে স্নাতা শাহরিন এবং পোশাক পরিকল্পনায় রয়েছেন বিলকিস জাহান জবা।