আড়াইহাজারে রবিউল হত্যা মামলার ২ আসামিসহ গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার পাঁচরুখী এলাকার রবিউল ইসলাম (২৬) হত্যা মামলার ২ আসামিসহ বিভিন্ন অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতের বিভিন্ন সময়ে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।  

গত ৮ সেপ্টেম্বর উপজেলার পাঁচরুখী এলাকায় একটি পুকুর থেকে কাঠের সঙ্গে বাঁধা অবস্থায় পাঁচরুখী বাঘাইভিটা এলাকার রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- রবিউল হত্যা মামলার আসামি সাইফুল (২৮) এবং রিয়াজ মিয়া (৩৫)। তাদেরকে রিমান্ড চেয়ে বৃহষ্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পৃথক অভিযানে গ্রেপ্তাররা হলেন- মোকাররম (৩৭), আ. করিম ওরফে ফয়সাল (৩০), জাইদুল (৪০) এবং সিফাত (২২)। তাদেরকেও বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, গ্রেপ্তার সাইফুল এবং রিয়াজের বিরুদ্ধে রবিউল হত্যা কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অপরাপর আসামিরা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত।