মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরীসহ ১৬জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০জনকে আসামি করে হেফাজত ইসলাম বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূইয়া বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা করেছেন।
গত ৮ সেপ্টেম্বর বিজয়নগর থানায় মামলাটি রেকর্ড করা হয়। যার বিজয়নগর থানার মামলা নং ১৭। মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি করা হয়েছে এবং ফয়েজিয়া দরবার শরীফের পীর আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্ব আহেরীকে ৪ নাম্বার আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ডাকবাংলোর মোড়ে (ঈদে মিলাদুন্নবীর জসনে জুলুসে) হেফাজত ইসলাম বাংলাদেশ এর মহাসচিব দেশবরেণ্য আলেম আল্লামা শায়েখ সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ অশ্লীল মানহানীকর ও আপত্তিকর বক্তব্য প্রদান করে। যা বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।
এ ঘটনায় ১০ সেপ্টেম্বর ভোররাতে মামলার ৩ নাম্বার আসামি উপজেলার শ্রীপুর গ্রামের হেলেম মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন জাক্কু (৫৫) ও মামলার ১৩ নং আসামি উপজেলার ইছাপুর গ্রামের ইদন মিয়ার ছেলে মোঃ হুমায়ুন মিয়াকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, হেফাজতের মামলায় এজহারভুক্ত ২ জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।