পুনরায় জাকসু নির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি চৌরঙ্গী এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরণ বলেন, প্রহসনের এই জাকসু নির্বাচন বাতিল করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে পুনরায় নির্বাচন দিতে হবে।

বিস্তারিত ভিডিওতে