আজ ড. নাজমা চৌধুরীর ৩৬তম মৃত্যুবার্ষিকী

লেখক, গবেষক, নাট্যকার, সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রয়াত শিক্ষক ড. নাজমা জেসমিন চৌধুরীর ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ। বিদ্যমান পরিস্থিতির কারণে তার স্মরণে নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হচ্ছে না। অনুষ্ঠানের তারিক পরে নির্ধারণ করা হবে।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মারক বক্তৃতায় এবারের বক্তা লেখক-গবেষক চৌধুরী মুফাদ আহমদ। তার বক্তৃতা বিষয় : বাংলার জাগরণ ও তার পিলসুজ : উনিশ শতকের কলকাতা বনাম পূর্ববঙ্গ।

শিক্ষাবিদ, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী ড. নাজমা জেসমিন চৌধুরী ১৯৮৯ সালের ১২ সেপ্টেম্বর দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি