সিজিএস প্রতিবেদন

আগস্টে বেড়েছে ভুয়া তথ্য ও গুজবের সংখ্যা

দেশে ভুয়া তথ্য ও গুজবের প্রবাহ বাড়ছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের আগস্টে ৩৪০টি ভুয়া তথ্য শনাক্ত করা হয়েছে, যা গত দুই মাসের তুলনায় বেশি। জুনে শনাক্ত হয়েছিল ৩২৪টি এবং জুলাইয়ে ২৯৬টি ভুয়া তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, আগস্টে ভুয়া তথ্য প্রচারের প্রধান মাধ্যম ছিল সামাজিক যোগাযোগমাধ্যম। শনাক্ত হওয়া ৩৪০টির মধ্যে ৩৩১টি (৯৭ দশমিক ৩৫ শতাংশ) পাওয়া গেছে ফেসবুক, ইউটিউব, টিকটক, থ্রেডস এবং এক্সে (টুইটার)। অনলাইন নিউজ পোর্টালে পাওয়া গেছে মাত্র ৯টি ভুয়া তথ্য।

সিজিএস ২০২৪ সালের নভেম্বর থেকে দেশে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং মাসিক প্রতিবেদন প্রকাশ করছে। এসব প্রতিবেদন পাওয়া যাচ্ছে ওয়েবসাইট www.factcheckinghub.com।