জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হচ্ছে মূলত ভোট গণনার জটিলতার কারণে। ভোট গণনা বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনার কাজ চলমান রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের মধ্যে ১৭ হলের ভোট গণনা শেষ হলেও ৪ হলের গণনা এখনও বাকি আছে। বাকী হলগুলোর গণনা শেষ হলে কেন্দ্রীয় সংসদের ব্যালট বাক্স খোলা হবে। এছাড়া নামাজের বিরতিসহ নানা কারণে গণনার গতি সীমিত হওয়ায় ফলাফল ঘোষণা আরও দেরি হচ্ছে, যা শিক্ষার্থীদের মধ্যে অপেক্ষার উত্তেজনা বাড়াচ্ছে।
বিস্তারিত ভিডিওতে...