ওমানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মোহাম্মদ শফিকুর রহমান শিফাত (২৮) নামের এক যুবকের। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন-চার বাংলাদেশি। তাদের নাম ঠিকানা নাম-পরিচয় জানা যায়নি।
নিহত মোহাম্মদ শফিকুর রহমান শিফাত উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ কেন্দুয়ার পাড়া এলাকার বাসিন্দা মরহুম আনু মিয়ার ছেলে।