শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতির প্রতীক বাংলাদেশ পুলিশের গৌরবময় অঙ্গীকারের ধারাবাহিকতায় গাজীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫-এর নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর পুলিশ লাইনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার ও সভাপতি, টিআরসি নিয়োগ কমিটি জুন-২০২৫, ড. চৌধুরী মো. যাবের সাদেক, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও সদস্য, টিআরসি নিয়োগ কমিটি জুন-২০২৫, মো. সোহেল রানা এবং কিশোরগঞ্জ জেলার হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদস্য, টিআরসি নিয়োগ কমিটি জুন-২০২৫, মো. তোফাজ্জল হোসেন।