নোয়াখালীতে পাচারকালে ৪২৫টি কচ্ছপ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পাচারকালে ৪২৫টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০০টি কচ্ছপ মৃত এই সব কচ্ছপ পূজা উপলক্ষে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।

গত শুক্রবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ম-লপাড়া লোকনাথ মন্দিরের পশ্চিম পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে কচ্ছপগুলো উদ্ধার করে উপকূলীয় বনবিভাগ।

গতকাল শনিবার সকালে নোয়াখালী উপকূলীয় বন বিভাগ কচ্ছপগুলো উদ্ধার করে তাদের কার্যালয়ে নিয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা উপকূলীয় বন বিভাগ নোয়াখালী আবু ইউসুফ এর নির্দেশনায় অভিযান পরিচালনা করে উপকূলীয় বন বিভাগ নোয়াখালী, অপরাধ দমন ইউনিট ঢাকা, এবং স্থানীয় স্বেচ্ছাসেবক টিম।