বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৭ জেলার প্রায় ২৯০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে। সম্মেলনে বাকাসস কেন্দ্রীয় অ্যাডহক কমিটির আহ্বায়ক এসএ আরিফ হোসেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলার সহসভাপতি নূরুল মুহাম্মদ কাদেরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক নাজির মোহাম্মদ জামাল উদ্দিন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আশ্রাফুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন আতাউর রহমান (ঢাকা), মোহাম্মদ হানিফ (কুমিল্লা), এস এম আতিয়ার রহমান (যশোর), আব্দুল বারেক মোল্লা (বরিশাল), আব্দুল মান্নান (ভোলা), এস এম জাকারিয়া (ব্রাহ্মণবাড়িয়া), মাহফুজ আলম (বরিশাল), বাবুল হোসেন (ফরিদপুর), নাহিদুল ইসলাম (সিলেট), স্বপন কুমার দাশ (চট্টগ্রাম), মো. মহসিন (শরীয়তপুর), মাহফুজুল আলম (প্রতিষ্ঠাতা সদস্য, বরিশাল) এবং সুমন (বান্দরবান)। বিজ্ঞপ্তি