গাজীপুরে মার্কেটে আগুনে ১৭ দোকান পুড়ে ছাই

গাজীপুর মহানগরে গেঞ্জি তৈরির মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের ১৭ দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মহানগরের চান্দনা এলাকার ওই মার্কেটে এই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানায়, চন্দনা এলাকায় টিনশেডের তৈরি একটি মার্কেটে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরের চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।