মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি ছিল আজ রবিবার। ইতিহাদে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। মানচেস্টার ডার্বিতে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। তবে গোলের শুরুটা করেন ফিল ফোডেন।
গেল মৌসুমে লিগে নিজেদের মাঠ ইতিহাদে হেরেছিল ম্যানসিটি। সেপ্টেম্বরে হওয়া ফিফা উইন্ডোর বিরতির আগে লিগে নিজেদের শেষ ম্যাচেও হেরেছিল ম্যানসিটি। ফলে ম্যানইউকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরলো সিটিজেনরা।
এবার সেই পরীক্ষায় ভালোভাবেই উতরে গেলেন কোচ পেপ গার্দিওলা। ম্যাচের ১৮ মিনিটে ডেকুর ফ্রিকিক থেকে হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ফিল ফোডেন। ম্যানসিটির বাকি দুই গোল হয় দ্বিতীয়ার্ধে।
৫৩ মিনিটে ডেকুর থ্রু পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান হালান্ড। ৬৮ মিনিটে বার্নার্দো সিলভার থ্রু থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড। পাঁচ গোলে হালান্ড এখন লিগের সর্বোচ্চ গোলদাতা।
চার ম্যাচে এটি দ্বিতীয় জয় সিটির। ম্যানইউর চার ম্যাচে দ্বিতীয় হার।