সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের অভিযান

সিরাজগঞ্জের সরকারি কলেজে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর অভিযান পরিচালিত হয়েছে। কলেজের মাইক্রোবাসের খরচ, শিক্ষার্থীদের নিকট আদায়কৃত বিভিন্ন ফি এবং কলেজের আয় ও ব্যয়ের উৎসসহ অন্যান্য সম্ভাব্য অনিয়ম-দুর্নীতির বিষয় খতিয়ে দেখার জন্য সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পাবনা সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি প্রতিনিধি দল কলেজে উপস্থিত হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধর। তিন সদস্যের এই দল সরাসরি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের কক্ষে প্রবেশ করেন। এ সময় তারা কলেজ পরিচালনায় বিদ্যমান বিভিন্ন বিষয় সম্পর্কে অধ্যক্ষের কাছে তথ্য সংগ্রহ করেন এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করেন।

দুদকের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধর বলেন, দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদন অনুযায়ী আজকের অভিযান পরিচালিত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে কিছু অনিয়ম-দুর্নীতি পরিলক্ষিত হয়েছে।