অন্তর্র্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শনিবার সকালে মিন্টো রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রমনা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুলিশ পরিদর্শক আক্তার মোরশেদ তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করে।
অভিযোগ থেকে জানা যায়, শনিবার সকালে এনায়েত করিম একটি প্রাডো গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পুলিশ গাড়িটি থামিয়ে ঘোরাঘুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি সদুত্তর দিতে পারেননি। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।