পদ্মা সেতুতে চালু হলো ইলেকট্রনিক টোল কালেকশন

দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ইলেকট্রনিক টোল কালেকশন। গতকাল সোমবার সেতুতে এ কার্যক্রম চালু হলে সেতুর টোল ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রযুক্তির এ ব্যবহারের কারণে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় ক্যামেরা যানবাহনের নম্বর শনাক্ত করে টোল কেটে নিয়ে তাৎক্ষণিক গেট খুলে দিচ্ছে। এতে সাশ্রয় হচ্ছে কর্মঘণ্টা ও জ্বালানি খরচ। আর ইটিসি পদ্ধতিতে নগদ টোল আদায়ের পরিবর্তে গাড়ির উইন্ড শিল্ডে সংযুক্ত হবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাই (আরএফআইডি) ট্যাগ। এরসঙ্গে টোল প্লাজায় স্থাপিত ইটিসি ডিভাইস ব্যবহার করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় করা শুরু হলো।