ব্যস্ত আন্তর্জাতিক সূচির অংশ হিসেবে এ বছর অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের পর বিদেশ সফরে নামছে ওয়েস্ট ইন্ডিজ। এর অংশ হিসেবেই অক্টোবর-নভেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ক্যারিবীয়রা।
অক্টোবরের শুরুর দিকে নেপালের বিপক্ষে শারজাহতে ঐতিহাসিক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দুই সপ্তাহের সফরে বাংলাদেশে আসবে তারা।
বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ওয়ানডে সিরিজ খেলবে ১৮, ২০ ও ২৩ অক্টোবর। এরপর টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর। ম্যাচগুলোর ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি: ২৭ সেপ্টেম্বর
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ সেপ্টেম্বর
তৃতীয় টি-টোয়েন্টি: ৩০ সেপ্টেম্বর
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ
প্রথম টেস্ট: ২-৬ অক্টোবর, নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ
দ্বিতীয় টেস্ট: ১০-১৪ অক্টোবর, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি
বাংলাদেশের বিপক্ষে সিরিজ (ভেন্যু ঘোষণা বাকি)
প্রথম ওয়ানডে: ১৮ অক্টোবর
দ্বিতীয় ওয়ানডে: ২০ অক্টোবর
তৃতীয় ওয়ানডে: ২৩ অক্টোবর
প্রথম টি-টোয়েন্টি: ২৭ অক্টোবর
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩০ অক্টোবর
তৃতীয় টি-টোয়েন্টি: ১ নভেম্বর
নিউজিল্যান্ড সফর
টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি: ৫ নভেম্বর, ইডেন পার্ক, অকল্যান্ড
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৬ নভেম্বর, ইডেন পার্ক, অকল্যান্ড
তৃতীয় টি-টোয়েন্টি: ৮ নভেম্বর, স্যাক্সটন ওভাল, নেলসন
চতুর্থ টি-টোয়েন্টি: ৯ নভেম্বর, স্যাক্সটন ওভাল, নেলসন
পঞ্চম টি-টোয়েন্টি: ১২ নভেম্বর, ইউনিভার্সিটি অব ওটাগো ওভাল, ডানেডিন
ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে: ১৫ নভেম্বর, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
দ্বিতীয় ওয়ানডে: ১৮ নভেম্বর, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
তৃতীয় ওয়ানডে: ২১ নভেম্বর, সেডন পার্ক, হ্যামিলটন
টেস্ট সিরিজ
প্রথম টেস্ট: ২-৬ ডিসেম্বর, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
দ্বিতীয় টেস্ট: ৯-১৩ ডিসেম্বর, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন
তৃতীয় টেস্ট: ১৭-২১ ডিসেম্বর, বে ওভাল, মাউন্ট মাউনগানুই