সংসার করার শর্তে সানাই মাহবুবের স্বামীকে জামিন

মডেল সানাই মাহবুবের করা যৌতুক ও শারীরিক-মানসিক নির্যাতনের মামলায়  সংসার  করার  শর্তে স্বামীকে জামিন দিয়েছে আদালত।   গতকাল মঙ্গলবার  জাতীয়বাদী আইনজীবী ফোরামের নেতা ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলমের মাধ্যমে সানাই মাহবুবের স্বামী আবূ সালেহ মূসা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। 

ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিষ্ট্টেট মাহবুবুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে জামিন মন্জুর করে। গত ৬ অগাস্ট সানাই মাহবুব একই আদালতে মূসার বিরুদ্ধে এ মামলাটি করে। আদালত আসামিকে  হাজির হতে সমন দেন।   

জামিন শুনানিতে তার আইনজীবী বলেন, আমরা একটা হলফনামা দিয়েছে যে আমরা সংসার করতে চাই। 

আমরা বিষয়টি আপস করে ফেলব। সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জামিনের বিরোধিতা করে তিনি বলেন, “যৌতুক দাবির পাশাপাশি আসামি বাদীর কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছে, সেই টাকার কী হবে?  এ সময় আদালতে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে সানাই  বলেন, “আবার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে। আমার দায়িত্ব কে নিবে? যদি আমার স্বামী না নেয়। 

অন্য ছেলে নিবে?সানাই মাহবুব বলেন, যদি তার স্বামী আবূ সালেহ মূসা ভরণপোষণের দায়িত্ব নেয়, তবে আমি  সংসার করতে রাজি আছি। মামলায় অভিযোগ থেকে জানাযায়, গত ২০২২ সালের ২৭ মে তারা বিয়ে করে। বিয়ের সময়ে সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে আসবাবপত্র ও ১৫ ভরি সোনা দেওয়া হয়। 

ব্যবসা করবে জানালে আসামি  আবূ সালেহ মূসাকে  সানাই নিজের ১২ লাখ টাকা তার বাবার কাছ থেকে আরও ৭ লাখ টাকা  দেন। পরবর্তীতে আসামি  সানাইয়ের কাছ থেকে ২২ লাখ টাকা যৌতুক দাবি করে। 

যৌতুক দিতে  অস্বীকার করায় বাদী সানাইকে  শারীরিক-মানসিক নির্যাতন করে এবং  টাকা না দিলে সংসার করবে না বলে হুমকি দেন আসামি মুসা। মডেল সানাই মাহবুব পরিচালক গাজী মাহবুবের হাত ধরে ‘ভালোবাসা ২৪দ্ধ৭’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করে শোবিজে পা রাখেন।