সেনাপ্রধান-মিলার সাক্ষাৎ

সামরিক শিল্পে ইউরোপের সহায়তা নিয়ে মতবিনিময়

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার গতকাল বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাজধানীর সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক সহায়তা জোরদার করা এবং ইউরোপীয় সহায়তায় বাংলাদেশে সামরিক শিল্পের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত বর্তমান প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদানের প্রশংসা করেন।