অবশেষে পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর টোল প্লাজায় নতুন পতাকা উড়ল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে টোল প্লাজার প্রশাসনিক ভবনের সামনে নতুন জাতীয় পতাকাটি উড়তে দেখা যায়।
এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) দৈনিক দেশ রূপান্তরে ছেঁড়া পতাকার খবর প্রকাশিত হলে সেতু কর্তৃপক্ষের টনক নড়ে। এর একদিন পর ফ্ল্যাগস্ট্যান্ডে নতুন পতাকা উত্তোলন করা হলো।
দুঃখ প্রকাশ করে পায়রা সেতুর দায়িত্বপ্রাপ্ত টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মো. ইয়াসিন জানান, নিয়মিত পতাকা ওঠানো ও নামানোর দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী পতাকা ছিঁড়ে গেলেও কর্তৃপক্ষকে জানায়নি। এটি তার দায়িত্ব অবহেলা এবং অসচেতনতা ছাড়া কিছু নয়। এ বিষয়ে তাকে সতর্ক করা হয়েছে।