নর্থ সাউথ ভার্সিটির নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নর্থ সাউথ ইউনিভার্সিটির নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, নর্থ-সাউথ ইউনিভার্সিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড দেওয়া হবে।