চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। ২৮ সদস্যের এই প্যানেলের নাম 'সম্প্রীতির শিক্ষার্থী জোট'।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এই প্যানেল ঘোষণা করা হয়।
প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন ইব্রাহিম হোসেন রনি। চবির ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম রনি সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন শিবিরের চবি শাখার সাহিত্য ও মানবাধিকার সম্পাদক সাঈদ বিন হাবিব। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন চবি ছাত্রশিবির শাহাজালাল হল শাখার সভাপতি সাজ্জাদ হোসেন মুন্না।