সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজে নবীনবরণ

সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মো. আবু সাঈদ। সার্বিক পরিচালনা করেন জগদীশ দেবনাথ, রোভার স্কাউট লিডার ও রোভার স্কাউট সদস্যরা। একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত বিজ্ঞান বিভাগ, ব্যবসা শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগের কয়েকশত নবীন শিক্ষার্থীর প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

কলেজ অধ্যক্ষ মো. জহির উদ্দিনের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ এফ.এ.এম শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, মো. মফিজুল হক সহকারী অধ্যাপক, মো. নজরুল ইসলাম সহকারী অধ্যাপক, মো. মঈন উদ্দিন সহকারী অধ্যাপক, আব্বাস আলী মিজান সহকারী অধ্যাপক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান এবং অভিভাবক সদস্য আবু মো. সামছুর রহমান শরীফ (কায়েস)।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এফ.এ.এম শাহজাহান বলেন, শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে চাই।

যাতে তোমরা সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হওয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয়/কলেজে অন্তত পঞ্চাশ শতাংশ শিক্ষার্থী সুযোগ পায়। তবে এজন্য নিয়মিত ক্লাস করতে হবে এবং পড়াশোনায় গভীর মনোযোগী হতে হবে।