গাজা শহরে দুই দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনা, মানুষ উপকূলের দিকে সরে যাচ্ছেন। এমনিতে গাজার ভয়াবহ অবস্থা। ইসরায়েলি আগ্রাসনে গাজার পুরোপুরো ধ্বংস হয়ে যাবে।
গাজা শহরের কেন্দ্রের দিকে দুইটি দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী, যার কারণে সাধারণ মানুষ বাধ্য হয়ে উপকূলের দিকে সরতে শুরু করেছেন।
বৃহস্পতিবার (আঠারো সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি জানান, হামাসের ওপর চাপ বাড়ানোর জন্য সেনাবাহিনী শহরের অভ্যন্তরে পদাতিক, ট্যাংক ও গোলন্দাজ ইউনিট মোতায়েন করেছে, যা বিমান বাহিনীর সমর্থনে কার্যক্রম চালাচ্ছে।
ইসরায়েলি সেনারা শহরের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছেন। এর ফলে সাধারণ মানুষ মধ্যবর্তী এলাকায় আটকা পড়ে পশ্চিম দিকে সরে যাচ্ছেন, যেখানে আল-রশিদ উপকূলীয় সড়ক অবস্থিত, যা দক্ষিণের দিকে চলে গেছে।
জনবহুল এলাকায় চালানো হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লোকেরা জীবন বাঁচাতে দৌড়ে পালাচ্ছেন। গাজার বাসিন্দারা জানিয়েছেন, ড্রোন ও যুদ্ধবিমানের মাধ্যমে বিমান হামলা অব্যাহত রয়েছে। এছাড়া ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রিত বিস্ফোরক বোঝাই রোবট যান ব্যবহার করে এলাকা ধ্বংস করছে।