বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে গিয়ে গুরুতর আহত দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই অঘটন ঘটে। এর পরপরই অবশ্য ছবির পরিচালক দ্রুত তাকে হাসপাতালে পাঠান। চিকিৎসক জানিয়েছেন, অভিনেতার আঘাত গুরুতর নয়। আগামী কয়েকদিন তার বিশ্রাম করলেই চলবে। প্রিয় তারকার চোটের সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। তারা দাবি জানিয়েছেন, জুনিয়র এনটিআর-এর শারীরিক পরিস্থিতির কথা তাদের জানাতে হবে। কোন তথ্য গোপন রাখা চলবে না।
এর পরই নায়কের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, সামান্যই চোট পেয়েছেন তিনি। আঘাত গুরুতর নয়, এখন ভাল আছেন। শুধু চিকিৎসকের পরামর্শ মেনে আগামী কয়েকদিন বিশ্রামে থাকবেন। পাশাপাশি তার শারীরিক পরিস্থিতি নিয়ে যেন কোনও ভুয়া খবর ছড়ানো না হয় সে বিষয়েও অনুরোধ জানান এই তারকা।