সখীপুরে ইয়াবাসহ মাদক কারবারী আটক

টাঙ্গাইলের সখীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতের অভিযানে উপজেলার কালমেঘা ছলঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মো. সাইফ আহাম্মেদ (৪৫) নামে এক ব্যক্তিকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকাসহ  আটক করা হয়।

আটক সাইফ আহাম্মেদ উপজেলার ছলঙ্গা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল সামাদ।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।