কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাপের কামড়ে লিমা আক্তার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে তিনি মারা যান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃত লিমা আক্তার ওই এলাকার আব্দুল লতিফের মেয়ে ও নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দিবাগত রাতে লিমা ঘোয়াল ঘরে কয়েল জ্বালানোর জন্য তার বাবাকে গ্যাসলাইট দিতে যান। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। পরে রাত সাড়ে ৩টার দিকে লিমাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শনিবার সকাল দিকে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।