আহত জুনিয়র এনটিআর

ভারতের হায়দরাবাদের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে জুনিয়র এনটিআর। একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে গিয়ে আঘাত পান দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেতার অনুরাগীদের মনে দুশ্চিন্তার কালো মেঘ ভিড় করে এসেছে। এখন কেমন আছেন অভিনেতা? জানা যাচ্ছে, বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে গিয়ে আঘাত পেলেও এনটিআরের সেই আঘাতের পরিমাণ গুরুতর নয়। আপাতত স্থিতিশীল অবস্থা তার।

জানা গেছে, বিজ্ঞাপনের শুটিং চলাকালে পায়ে চোট পান অভিনেতা। পরে এনটিআরের তরফে এ নিয়ে আপডেট জানানো হয়। ইতিমধ্যেই অভিনেতার টিমের তরফে তার স্বাস্থ্যের বিষয়ে জানানো হয়েছে। বলা হয়েছে, ‘শুটিং চলাকালে অভিনেতা জুনিয়র এনটিআর আঘাত পেয়েছেন। যদিও সেই চোটের পরিমাণ গুরুতর নয়।