মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছে ছয় জাতির কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
খেলার শুরুতে বাংলাদেশ ২০-১৪ পয়েন্টে প্রথম সেটে হেরে যায়। দ্বিতীয় সেটের শুরুতেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ এবং ২০-১৬ পয়েন্টে জিতে ম্যাচে ফেরে। ১-১ সেটে খেলা ড্র হলে পেনাল্টি শুট আউটে ৭-৬ পয়েন্টে সেট জিতে ২-১ ব্যবধানে মালদ্বীপকে হারায় বাংলাদেশ।
বাংলাদেশ সময় রাত ৯ টায় পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ খেলায় মাঠে নামবে বাংলাদেশ।