বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু

পটুয়াখালী বাউফলে মোতালেব (৪) নামের এক শিশুর গলায় কলা আটকে মারা গেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর)  দুপুর ১২টার সময় উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মোতালেব উপ‌জেলার বড় ডালিমা গ্রামের ৭নং ওয়ার্ডের সোহেল প্যাদার ছেলে। 

স্থানীয়রা জানান, দুপুর ১২টার সময় দুই ভাই বোন মরিয়ম (৭) ও মোতালেব (৪) কলা খাওয়ার পাশাপাশি বাড়ির উঠানে খেলা করছিলো। হঠাৎ মোতালেব বমি করে অসুস্থ হয়ে পড়ে। 

মা নাসরিন আক্তার বলেন, আমার তিন মেয়ের পরে ছেলে। ছোট দুই ভাই বোনকে কলা খেতে দিয়েছিলাম। এর পরে আর কিছু বলতে পারিনা। 

নিহতের চাচা সাদ্দাম হোসেন বলেন, মোতালেব অসুস্থ হয়ে পড়লে মোটার সাইকেলযোগে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ওই সময় হা করে নিশ্বাস নিয়েছিলো। জরুরি বিভাগে নিয়ে আশার পর সে মারা যায়। 

জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে দ্রুত ইসিজি করি। এরপরেই নিশ্চিত হই শিশুটি মারা গেছে। 

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, এ বিষয়ে হাসপাতাল থেকে কিছু জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।