কাশিয়ানীতে বাস চাপায় প্রাণ গেল ভ্যান চালকের

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় প্রাণ গেল সুকেন বর (৩২) নামে এক ভ্যান চালকের। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুকেন বর উপজেলার মাহমুদপুর এলাকার জিতেন বরের ছেলে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ হোসেন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাস্তা পারাপারের সময় খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ভ্যান চালককে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে কাশিয়ানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।