বিএনপি মহাসচিবের সঙ্গে ক্যাথেরিন সিছিলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ক্যাথেরিন সিছিল।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ডিআই’র প্রিন্সিপাল ডিরেক্টর ড. মো. আব্দুল আলিম, ডিপুটি চিফ অব পার্টি আমিনুল এহসান উপস্থিত ছিলেন।