রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা

দুই সেনাবাহিনী কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এজন্য তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। তবে কোন দেশে তাদের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হচ্ছে তা উল্লেখ করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের যে কোনো দেশে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করবে।