ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পরে যায়। এ সময় চালকসহ দুজন নিহত এবং আহত হয়েছেন দুজন।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম টু ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের নামই মনির হোসেন। তারা একজন দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে অপরজন চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পিকআপটি জামগড়া থেকে মুরগির খাদ্য নিয়ে ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে ধামরাই ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। আহত দুজনকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।