বরগুনা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে তালতলী উপজেলা বিএনপি।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তালতলী উপজেলা সদরে এ মিছিল বের হয়।
মিছিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন।
এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মামুনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “নতুন জেলা আহ্বায়ক কমিটির নেতৃত্বে বরগুনায় বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।
জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এ কমিটির নেতৃত্ব গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।”
তারা আরো বলেন উপজেলা বিএনপিতে অন্য দল থেকে আসা কাউকে স্থান দেওয়া হবে না। এই দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হবে না।
উল্লেখ্য, গতকাল ২১ সেপ্টেম্বর কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বরগুনা জেলা বিএনপির তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে নুরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহীনকে সদস্য সচিব এবং ফজলুল হক মাস্টারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।