রাবিতে চলমান শাটডাউনে সংহতি ও রাবি প্রো-ভিসির ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ।
সোমবার (২২ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি প্রফেসর ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক প্রফেসর রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানা যায়।
বিবৃতি সূত্রে, গত ২০ সেপ্টেম্বর রাবি উপ-উপাচার্য (প্রশাসন) কে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকদের চলমান কমপ্লিট শাটডাউনসহ সকল আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে ইবি জিয়া পরিষদ।
একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের পাশাপাশি প্রচলিত আইনের আওতায় গ্রেফতার করে যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।