সারাদেশে জাকের পার্টির ইউনিয়ন জনসভা কর্মসূচী

শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশজুড়ে ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জাকের পার্টির ইউনিয়ন জনসভা কর্মসূচী পালন করার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার দেশের বিভিন্ন জেলায় শতাধিক ইউনিয়নে জনসভা অনুষ্ঠিত হয়।

প্রতিটি জনসভা শেষে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়ে র‌্যালী বের হয়।

প্রায় দেড় মাস ব্যাপী এ কর্মসূচির আওতায় মহানগরগুলোতে ওয়ার্ড জনসভা হবে। প্রতিটি জনসভা শেষে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়ে র‌্যালী বের হবে।

বিরাজমান বাস্তবতায় জনজীবনে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, সাম্য, প্রগতি, গনতন্ত্রের অগ্রগতি এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা সুসংহত করনের আহ্বানে এ জনসভা কর্মসূচী অনুষ্ঠিত হবে।

জনসভায় জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তৃতা করবেন।