ঢাকার জীববৈচিত্র্য পুনরুদ্ধারে রোপণ ১৬০০ গাছ

ঢাকার জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও নগর পরিবেশ উন্নয়নে বিভিন্ন প্রজাতির ১৬০০ বৃক্ষরোপণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন যে ৫ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে তার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার রাজধানীর দিয়াবাড়িতে এসব বৃক্ষরোপণ করা হয়।

গ্রিন সেভার্সের আয়োজনে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং বন অধিদপ্তরের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সভাপতিত্ব করেন গ্রিন সেভার্সের প্রধান নির্বাহী আহসান রনি। আজকের বৃক্ষরোপণ কর্মসূচিতে মোট ১,৬০০টি গাছ রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে জারুল, সোনালু, করবী, চন্দ্রপ্রভা ও টগর। বিজ্ঞপ্তি