সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেপ্তার 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে শাহজাদপুরের আজমেরী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

হাফিজুর রহমান জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করেছে। আইনি অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

হাজেরা খাতুন ২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসন (০১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।