নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ মাঝির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে ইদ্রিস আলী ব্যাপারী (৪৫) নামের এক মাঝির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ফতুল্লা সরকারি তেল ডিপো যমুনা ঘাটের পেছনে ভাসমান অবস্থায় বুড়িগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ইদ্রিস আলী ব্যাপারী শরিয়তপুর জেলার শখিপুর থানার চরজিন কিং গ্রামের মৃত সিদ্দিক আলী ব্যাপারীর পুত্র। সে ঢাকার শ্যামপুর তেলঘাট এলাকায় বসবাস করতো।

এ ব্যাপারে পাগলা নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ইদ্রিস আলী নৌকার মাঝি ছিলেন। গত সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নৌকা চালানোর সময় বুড়িগঙ্গা নদীতে নৌকা থেকে পানিতে পড়ে যান। এরপর আজ (বুধবার) বেলা ১২টার দিকে ফতুল্লায় সরকারি তেল ডিপো যমুনা ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।