সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে ৭৫ বছর বয়স্ক এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় দুইজনকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম আব্দুল মান্নান। তিনি ভাদিয়ালি গ্রামের এলাহী বক্সের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, বুধবার সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। দুপুরে ঘটনাস্থল থেকে হাফিজুল ইসলাম ও তার স্ত্রী মানসুরাকে (৪৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এখনও পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করেনি। তবে কলারোয়া থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে বলে ওসি জানিয়েছেন।