ঈশ্বরদীর সুনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান সকাল প্রি-ক্যাডেট স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে স্কুল চত্বরে আড়ম্বরপূর্ণ আয়োজনে স্কুলের মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
স্কুলের অধ্যক্ষ মো. হেলালুর রহমানের সভাপতিত্বে এবং পরিচালক মহিদুল ইসলামের সার্বিক সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর সভার সাবেক প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন জনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মোছা. খালেদা আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আপেল মাহমুদ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক টিপু সুলতান, মুফিকা জাহান শিল্পী প্রমূখ।
স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রতি শ্রেণীর ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক/শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।