কারওয়ান বাজারে ট্রাকচাপায় নিহত ১

রাজধানীর কারওয়ান বাজারে ট্রাকচাপায় রায়হান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তেজগাঁও থানার উপ পরিদর্শক মোহাম্মদ বাবর আলী বিষয়টি নিশ্চিত করেন। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা সজিব নামে এক ব্যক্তি আহত হয়ে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলটি ফার্মগেটের দিকে যাওয়ার পথে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে রায়হান ট্রাকের চাকার নিচে পরে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ট্রাক নিয়ে চালক পালিয়ে গেলেও তার সহযোগী তরিকুল ইসলামকে আটক করে তেজগাঁও থানায় দিয়েছে স্থানীয়রা। 

তেজগাঁও থানার উপ পরিদর্শক মোহাম্মদ বাবর আলী জানান, রায়হানের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। তিনি পরিবারের সাথেই রাজধানীতে থাকতেন।